৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩
সিলেটে দুদিন নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নোটিশ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। উন্নয়ন কাজের জন্য সিলেট নগরের বেশ কিছু এলাকায় শুক্রবার (৪ আগস্ট) ও শনিবার (৫ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান, সিলেট মহানগরের চালিবন্দর, কাস্টঘর, সোবাহানীঘাট, বিশ্বরোড, জেলগেট ও বন্দররোড এলাকায় শুক্রবার সকাল ৭ট থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং মেন্দিবাগ, নোওয়াগাঁও, সাদাটিকর, কুশিঘাট, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচক এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D