৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ৫০ বস্তা চিনি জব্ধ ও গাড়ি সহ ১জন কে আটক করেছে।
বুধবার (৩ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদ পেয়ে উপজেলা সদরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ৫০ বস্তা চিনি জব্ধ করা হয়। এসময় একটি ডিআইগাড়ি সহ শামামী আহমদ (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শামীম আহমদ উপজেলার (হরিপুর) লামা শ্যামপুর গ্রামের হোছন মিয়ার পুত্র বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক জানান, পুলিশ সুপার মহোদয়ের দিক-নিদের্শনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ,নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ডাকাতি, চুরি, চোরাই পন্য উদ্ধার, চোরাচালান রোধে অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জৈন্তাপুর থানা পুলিশ ফোর্স গুরুত্ব সহকারে মাঠে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ব্যবসা বন্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D