৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৩
সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইমরান আহমদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইমরান আহমদ উপজেলার মাথিউরা ইউনিয়নের দক্ষিণ মাথিউরা খলাগ্রামের প্রয়াত জালাল উদ্দিনের পুত্র।
জানা গেছে, মঙ্গলবার (১ আগস্ট) রাত ৮টার দিকে বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের দক্ষিণ মাথিউরা মিনারাই এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় সে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় এক সিএনজি অটোরিকশা চালকের সহায়তায় তাকে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেটে নিয়ে যাবার পরামর্শ দেন। পরে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খোঁজ নিয়ে জানা গেছে মঙ্গলবার রাতে দক্ষিণ মাথিউরা মিনারাই এলাকায় এক মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন এক যুবক। পরে দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D