জৈন্তাপুরে ৩ ইউনিয়ন যুবলীগের কমিটি স্থগিত, শোকজ

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৩

জৈন্তাপুরে ৩ ইউনিয়ন যুবলীগের কমিটি স্থগিত, শোকজ

Manual4 Ad Code

সিলেটের জৈন্তাপুরে নব গঠিত নিজপাট, ২নং জৈন্তাপুর ও দরবস্ত ইউনিয়ন যুবলীগের কমিটি সাময়িক স্থগিত করা হয়েছে।

Manual5 Ad Code

মঙ্গলবার (১ আগষ্ট) সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামিম আহমদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ৩টি কমিটি সাময়িক স্থগিত করার বিষয় জানানো হয়।

এছাড়াও দলীয় গঠনতন্ত্র পরিপন্থি কাজ করায় জৈন্তাপুর উপজেলা যুবলীগকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

Manual8 Ad Code

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৩১/০৭/২০২৩ ইং তারিখে সিলেট জেলার আওতাধীন জৈন্তাপুর উপজেলা যুবলীগের অর্ন্তগত ১নং নিজপাট ইউনিয়ন, ২নং জৈন্তাপুর ইউনিয়ন ও ৪নং দরবস্ত ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। যা সংগঠনের ২৩ ও ২৫ (খ) ধারায় সম্পূর্ন গঠনতন্ত্র পরিপন্থি।

Manual6 Ad Code

এ অবস্থায় কমিটিগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িক স্থগিত করা হলো এবং আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়কদের বক্তব্য জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে লিখিত আকারে জমা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

Manual8 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code