৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩
সরকার পতনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে সমাবেশ করেছে বিএনপি।
সোমবার (৩১ জুলাই) বিকালে সিলেটের রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির।
তিনি তাঁর বক্তব্যে বলেন- ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দিন ফুরিয়ে আসছে। বিদায় সময়ের ব্যাপার মাত্র। বর্তমান সরকার একটি জুয়াড়ি সরকার। বিগত দুই জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সঙ্গে জুয়া খেলেছে এ সরকার। এ সরকারকে জনগণ আর চায় না। গুনে গুনে আর ত্রিশ দিনও ক্ষমতায় থাকার ক্ষমতা নাই এ সরকারের। অচিরেই বর্তমান সরকারের পতন ঘটবে।
তিনি বলেন শেষ সময়ে এসে গদি হারানোর ভয়ে সরকার আরো বেপরোয়া হয়ে উঠছে। গণতন্ত্রকামী মানুষকে হামলা মামলা ও নির্যাতন চালিয়ে দমিয়ে রাখার ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হবেনা। বাকশালীদের বিদায় নিতেই হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D