৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৩
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ১২ নং সদর ইউপির উনাই হাওড়ে ডাকাত সন্দেহে এ গণপিটুনির ঘটনা ঘটে।
নিহত যুবক সালেহ আহমদ (২৫) উপজেলার হাইডর গ্রামের আলাউদ্দিনের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে উনার হাওরে লাবু, আলীরগ্রাম এবং দেওয়ারগ্রামের লোকজন সালেহ আহমদকে ডাকাত সন্দেহে গণপিটুনি দেয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা শেষে সালেহ আহমদকে উন্নত চিকিৎসার জন্য গোয়াইনঘাট থানা পুলিশ এবং স্থানীয় লোকজনের মাধ্যমে সরকারি অ্যাম্বুলেন্সযোগে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত ডাক্তার সালেহ আহমদ কে মৃত ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, ১১ বস্তা কাপড় ও দুইটি রামদা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সালেহ আহমদ আন্তঃজেলা গরু চোর দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে থানায় ৬টি মামলাসহ একটি চুরির মামলার ওয়ারেন্ট মুলতবি আছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক। তিনি জানান ঘটনার মূল রহস্য উদঘাটনসহ আইনগত ব্যবস্থা গ্রহণে গোয়ানঘাট থানা পুলিশ তৎপর রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D