গাগলাজুর লুৎফিয়া মাদরাসায় দুই প্রবাসীর সংবর্ধনা

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৩

গাগলাজুর লুৎফিয়া মাদরাসায় দুই প্রবাসীর সংবর্ধনা

সুনামগঞ্জের ছাতক উপজেলার গাগলাজুর লুৎফিয়া মাদরাসায় দ্বিতল মসজিদ নির্মাণ করে দেওয়ায় সৌদি আরব প্রবাসী মাওলানা জুবায়ের আহমদকে ও একটি ভবন নির্মাণের অঙ্গীকার পূরণ করতে শুরু করায় যুক্তরাজ্য প্রবাসী ফখর উদ্দিনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুরে মাদরাসা মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন গাগলাজুর লুৎফিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ইসমত আলী।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পঞ্চগ্রাম উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটি ও মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের সভাপতি শেখ নূরুল ইসলাম, পঞ্চগ্রাম উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শেখ আব্দুস সোবহান ও পরগণা বাজার কমিটির সভাপতি শফিকুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার মহতমিম মাওলানা কামাল আহমদ।

এছাড়াও বক্তব্য রাখেন সমাজসেবী তৈয়বুর রহমান, কাছা মিয়া, আজিজুর রহমান ও শোয়েব আহমদ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট