|
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৩
সুনামগঞ্জের জগন্নাথপুরে রুমি বেগম (৩৮) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে ও গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও (ঢালারপাড়) গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রুমির স্বামী রূপক মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ। রূপক দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের খুশবুল মিয়ার ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় ১৩ বছর ধরে রূপক মিয়া স্ত্রী-সন্তান নিয়ে লোহারগাঁও গ্রামের এক লন্ডনপ্রবাসীর বাড়িতে বসবাস করে আসছেন। গত মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রূপক মিয়া তার স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করেন এবং গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এ সময় রূপককে আটক করা হয়।
এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শনের পর সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর বলেন, হত্যায় ব্যবহৃত ছুরি ও শাড়ি উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ জানতে স্বামী রূপককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D