৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৩
সিলেটের গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়াারম্যান আবুল হানিফ খানের হাতে সেবা প্রত্যাশীকে মারধর ও নির্যাতনের প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
রোববার (২৩ জুলাই) উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কিছমত মাইজভাগ দক্ষিণপাড়া গোলাগাও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনষ্টিত হয়।
স্থানীয় স্কুল মাঠে অনুষ্টিত মানববন্ধনে এলাকার শিক্ষার্থী, ব্যবসায়ী, যুবকসহ বিভিন্ন শ্রেণীপেশার কয়েকশ’ লোক অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার প্রবীন মুরব্বি আব্দুল মতিন, আনু মিয়া, মুহিব আহমদ, পাবেল আহমদ, লিমন আহমদ, লুলু মিয়া, জুয়েল আহমদ, ছয়ফুল ইসলাম, খায়রুল ইসলাম, মখছুদ আহমদ, সবু আহমদ, রাসেল আহমদ, শিমু আহমদ, মিলু আহমদ, রাসেল আহমদ, আলতা মিয়া, কাদির আহমদ, রাসেল আহমদ, ছয়ফুল ইসলাম, মঞ্জুর আহমদ, এমরান খান, পিনু মিয়া, আলতা মিয়া ও রিমন আহমদ।
সেবাপ্রত্যাশীকে নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সভায় বক্তারা বলেন দোকানের ট্রেড লাইসেন্স নিতে ফুলবাড়ি ইউনিয়নে গিয়েছিলেন কামরুজ্জামান মাসুদ। এসময় ইউনিয়নের সচিব নজরুল ইসলাম অতিরিক্ত ফি দাবি করায় তার সাথে বাকবিতন্ডা হয়। এসময় চেয়ারম্যান আবুল হানিফ খান কামরুজ্জামান মাসুদকে শারীরিক নির্যাতন করে তাকে রুমের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা এ ঘটনার সুষ্ট তদন্তের মাধ্যমে চেয়ারম্যান হানিফকে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D