এডভোকেট আব্দুল মুহিত হান্নানের ইন্তেকাল

প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২৩

এডভোকেট আব্দুল মুহিত হান্নানের ইন্তেকাল

সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য আব্দুল মুহিত হান্নান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২২ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় আমেরিকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন।

এডভোকেট আব্দুল মুহিত হান্নান দীর্ঘ্য দিন ধরে লিভার ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য বেশ কয়েক মাস ধরে আমেরিকায় অবস্থান করছিলেন।

জানা যায়, তিনি দীর্ঘ দিন সিলেট আইনজীবী সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি নিয়মিত সিলেট জেলা আইনজীবি ৫নং বার হলে বসে সক্রিয় ভাবে আইনপেশা চালিয়েছেন।

তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়নের নিজ ঢাকাদক্ষিণ কাজি বাড়ি নিবাসী কাজি ওয়াসিফ আলীর ছোট ছেলে।

তার মরদেহ এখনও আমেরিকায় একটি হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার জানাযার সময় ও মরদেহ দেশে আনার ব্যাপারে পরবর্তীতে জানানো হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট