সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের পরিচয় মিলেছে

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৩

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের পরিচয় মিলেছে

সিলেট-ভোলাগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭ জনের পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মৃত আছদ্দর আলীর ছেলে মাওলানা কাজী আমির উদ্দিন (৪২), একই উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের মোঃ শাহজাহানের ছেলে সিএনজি চালক মো. কালন মিয়া(৩০), উত্তর রণীখাই ইউনিয়নের মুত হুছন আহমদের ছেলে মো. ইদ্রিস আলী (৪০), দক্ষিণ ইসলামপুর ইউনিয়নের সুরুজ্জামালের স্ত্রী রিতা আক্তার (১৮), সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মৃত আব্দুর রহমানের ছেলে একাব্বর আলী(৫৫), কোম্পানীগঞ্জের ইসলামপুর গ্রামের গয়াব আলীর ছেলে জালাল মিয়া (৩৫) ও মাইক্রোবাসের চালক মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের দোয়াত আলীর ছেলে আবু তাহের (৪৫)।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ দুর্ঘটনার এসব বিষয় নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে সালুটিকরের সুন্দ্রাগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে ভোলাগঞ্জগামী একটি মাইক্রবাসের চাকা ফেটে সিলেট অভিমুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশা ও মাইক্রোবাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। এছাড়াও এ ঘটনায় আহত ৫ জন ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, ৬ জন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। আর পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। হাসপাতালে একজন মারা গেছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট