একজন আদর্শ শিক্ষকই প্রকৃত পক্ষে মানুষ গড়ার কারিগর : জেলা শিক্ষা অফিসার

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

একজন আদর্শ শিক্ষকই প্রকৃত পক্ষে মানুষ গড়ার কারিগর : জেলা শিক্ষা অফিসার

গোয়াইনঘাটে প্রধান শিক্ষক মাসুক আহমদ সংবর্ধিত


গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ এর চাকুরী থেকে অবসর গ্রহন করায় এলাকাবাসীর আয়োজনে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসার শাখাওয়াত এরশেদ।
স্কুলের দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবক জাহিদ আলী চৌধুরীর সভাপতিত্ব ও বিশিষ্ট সমাজ সেবক শাহাব উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম ৬নং ফতেপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান ইসমাইল আলী, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন উদ্দিন, মাষ্টার নজরুল ইসলাম, ইউসুফ জামাল, সাবেক সাধারণ সম্পাদক প্রাথমিক শিক্ষক সমিতি গোয়াইনঘাট উপজেলা, আহমেদুল কিবরিয়া বকুল, মাষ্টার নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, এডভোকেট খুরশেদ আলম, মাষ্টার নজমুল হক, মাষ্টার নুরুল ইসলাম, সামসুদ্দিন মাহবুব আলম, সিরাজ উদ্দিন, সালিকুর রহমান, নুরুল আলম, শিক্ষানবিশ আইনজীবী নজরুল ইসলাম, নুরুল আমিন, সালেহ আহমদ, আব্দুল হক, আবুল হাসনাত জুয়েল, হারুনুর রশীদ, স্কুল কমিটির সভাপতি মুজিবুর রহমান, আকরাম উদ্দিন মেম্বার, শিক্ষক ফয়সল আহমদ ওয়ারিস আলী, যুবলীগ নেতা মাসুক আহমদ শিক্ষার্থী আক্তার ফারুক, মিজান আহমদ তোফায়েল আহমদ হেলু,আব্দুল মন্নান, সাদেক হোসাইন। সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম।
সংবর্ধিত অতিথিকে সভার প্রধান অতিথি এলাকাবাসীর পক্ষ থেকে সম্মামনা ক্রেষ্ট সহ অন্যান্য উপহার সামগ্রী প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা শিক্ষা অফিসার শাখাওয়াত এরশেদ বলেন শিক্ষকতা হলো মহান ও সম্মানী পেশা। শিক্ষকতা পেশার গুরুত্ব অপরিসীম। কেননা একজন মানুষ সুপ্রতিষ্টিত হওয়ার প্রথম যে ধাপ তা হলো প্রাথমিক বিদ্যালয় এবং শিক্ষক। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই একজন ছাত্র কে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রথম স্বপ্ন দেখিয়ে দেন। তিনি আরো বলেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমরা বদ্ধ পরিকর। একজন আদর্শ শিক্ষকই প্রকৃত পক্ষে মানুষ গড়ার কারিগর। তিনি সংবর্ধিত অতিথি মাষ্টার মাসুক আহমদ এর ভয়সী প্রশংসা করে বলেন তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। তার উজ্জ্বল ভবিষৎ ও সাফল্য কামনা করি। গুনিজনকে সম্মান দিলে সম্মান কমেনা বরং আরো বৃদ্দি হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট