৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩
সুনামগঞ্জের ছাতকে পিকআপ ভর্তি বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ দুই যুবককে আটক করেছে জয়কলস হাইওয়ে থানা পুলিশ।
শনিবার (১৫ জুলাই) সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের ধারণবাজার সংলগ্ন জয়কলস হাইওয়ে থানার সামনে চেক পোষ্ট বসিয়ে এসব ভারতীয় অবৈধ পণ্য আটক করা হয়। আটককৃতদের চোরাচালান মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের ধারণবাজার এলাকায় সড়কের জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে চেক পোষ্ট বসেছিল। এসময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি পিকআপ দেখে (ঢাকা মেট্রো-ন-১৫-০১৯৯) তাদের সন্দেহ হয় এবং আটক করার চেষ্টা করেন। পুলিশের চেক পোষ্ট দেখে দ্রুতগামীর এ পিকআপটি চলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে চালক সুনামগঞ্জ সদরের ওয়েজখালী এলাকার ফারুক মিয়ার ছেলে সুজন মিয়া, হেলপার একই এলাকার মদনপুর গ্রামের আবদুল মনাফের ছেলে মোহাম্মদ আলীসহ গাড়িটি আটক করা হয়।
আটককৃত পিকআপ থেকে প্রায় পৌনে ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কসমেটিক্স, আমলাতৈল, সাবান, মেহেদী ও ফুঁসকা জব্দ করে পুলিশ। ভারতীয় বিপুল পরিমানের অবৈধ পণ্য জব্দের সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন।
অভিযানে উপস্থিত ছিলেন, জয়কলস হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. ইউনুছ আলী, এএসআই সালাম মিয়া, নায়েক আমির হামযাসহ একদল চৌকস পুলিশ।
পৌনে ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য ভর্তি পিকআপসহ চালক ও হেলপারকে আটকের সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম বলেন, আটককৃতদের চোরাচালান মামলায় গ্রেফতার দেখিয়ে ওইদিন বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D