২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২৩
একদফার পর এবার সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের ভিত্তি হিসেবে রাষ্ট্র মেরামতের ৩১ দফা যৌথ রূপরেখা ঘোষণা করবে বিএনপি।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই রূপরেখা ঘোষণা করবেন।
বুধবার (১২ জুলাই) বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বড় সমাবেশ করে সরকারের পদত্যাগে একদফা আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি।
এদিকে বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চ একদফার পাশাপাশি ‘সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার’ ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D