২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৩
রাজধানীর নয়া পল্টনে বিএনপির একদফা ঘোষণার সমাবেশে চলছে। আজ বুধবার দুপুর ২টার দিকে এ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
সমাবেশ মঞ্চে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত আছেন।
সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা নয়াপল্টন ও তার পার্শ্ববর্তী এলাকায় পর্যন্ত অবস্থান করছে। কাকরাইল, শান্তিনগর, নয়া পল্টন, পল্টন, ফকিরাপুল, মগবাজারসহ বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা স্লোগানসহ মিছিল করছেন। রাজধানী ঢাকা ছাড়া এর আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা এ সমাবেশে অংশ নিয়েছেন। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছেন। হাতে ব্যানার, ফেস্টুন, প্লে কার্ড দেখা যাচ্ছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়া পল্টন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সমাবেশে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
এদিকে একই দিন বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন স্থানে শান্তি সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D