২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৩
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৭ জুলাই) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় গিয়ে সাক্ষাৎ করেন তিনি।
সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান। সেখানে মহাসচিব রাজনীতির চলমান সার্বিক বিষয়ে দলীয় প্রধানকে জানিয়েছেন বলে একটি সূত্র থেকে জানা যায়।
তবে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, সাধারণত দলের পক্ষ থেকে ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। রুটিন মাফিক সন্ধ্যায় ম্যাডামের স্বাস্থ্যের খোঁজ নিতে মহাসচিব স্যার ফিরোজায় গিয়েছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D