৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৩
দেশের মানুষের এখন ভোটের অধিকার নেই। গত ১৫ বছরে দেশে চার কোটি নতুন ভোটার হয়েছে, কিন্তু তারা ভোট দিতে পারছেন না। দেশ পড়েছে হায়েনার কবলে। কথা বলারও স্বাধীনতা নেই। দেশ ও জনগণের পক্ষে কথা বললেই খুন অথবা গুম হতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই দেশজুড়ে তারুণ্যের সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।
শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় সিলেটের এক অভিজাত রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশকে সামনে রেখে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রোববার (৯ জুলাই) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবেশে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে সালাউদ্দিন অভিযোগ তুলে বলেন, বর্তমান সরকার চাকরি প্রদানের বেলায় মেধা-যোগ্যতা বিবেচনা না করে, দলীয় পরিচয় বিবেচনায় চাকরি দিচ্ছে। সকল রকমের যোগ্যতা থাকা সত্তে¡ও দেশের অগণিত তরুণ আজ সরকারি চাকরি থেকে বঞ্চিত। তিনি আশা প্রকাশ করেন এই বঞ্চিত তরুণরাই সমাবেশকে সফল করে তুলবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে টুকু বলেন, ইতিপূর্বে আমরা দেশের অন্যান্য জায়গায় যখন সমাবেশ করার ঘোষণা দিয়েছি, তখন সরকার দলীয় সংগঠন যুবলীগ থেকে একই জায়গায় একই সময়ে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। তবে সমাবেশ করতে গিয়ে কোনো বড় ধরনের বাধার মুখে পড়তে হয়নি।
টুকু বলেন, সমাবেশকে সামনে রেখে সাত দিন ধরে সিলেটে লিফলেট বিতরণ ও প্রচারণা চলছে। তারুণ্যের সমাবেশকে সামনে রেখে সরকার দলের অঙ্গ সংগঠনের কোনো আয়োজন আমাদের সমাবেশে বাধা হবে না বলে আমি আশাবাদী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D