২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৩
নিজাম ইউ জায়গীরদার : হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামকে দেখতে শুক্রবার রাতে হাসপাতালে গেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা। এ সময় নেতৃবৃন্দ অসুস্থ সালামের চিকিৎসার খোঁজখবর নেন।
বৃহস্পতিবার শরীরে প্রচণ্ড জ্বর অনুভব করলে রাত ১১টায় সালামকে গুলশান সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেয়া হলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থ সালামকে দেখতে রিজভী ছাড়াও বিএনপি’র ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে আসেন।
সূত্র : নয়া দিগন্ত

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D