সুনামগঞ্জের নৌডুবিতে ৩ ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৩

সুনামগঞ্জের নৌডুবিতে ৩ ভাই-বোনের মৃত্যু

Manual5 Ad Code

  • তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ

সুনামগঞ্জ সদর উপজেলায় নৌডুবিতে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত তিন শিশু তন্নি (১২) তান্নী (৮) ও রবিউলের (৩) বাবা হলেন গোবিন্দপুর গ্রামের সোহেল মিয়া।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত শিশুরা তাদের নিজ গ্রাম গোবিন্দপুরের বাড়ির পাশেই একটি ছোট্ট নৌকায় করে পানিতে ঘুরতে যেতে চাচ্ছিল। নৌকায় উঠার পর ভাঙ্গা নৌকার ছিদ্র দিয়ে পানি উঠতে উঠতে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। প্রতিবেশীরা এই ঘটনা দেখে চিৎকার শুরু করলে ফায়ার সার্ভিসে খবর দিয়ে খোঁজাখুঁজির পর উদ্ধার করে।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ তারেক হাসান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code


 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code