৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৩
সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাত শেষে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেছেন মুসল্লিরা।
আজ বুধবার মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় আহমেদ শাবিস্থা নামক বাসার ছাদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ঈদের জামাতের ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী।
এতে শতাধিক মুসল্লি (নারী-পুরুষ) অংশ নেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
জানা গেছে, দীর্ঘ ১৬ বছর ধরে এ মৌলভীবাজারের সার্টিক হাউস এলাকায় এ জামাত হয়ে আসছে। ইমাম আবদুল মাওফিক চৌধুরী বলেন, প্রতিবছর সৌদির সঙ্গে মিল রেখেই ঈদুল আযহা পালন হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D