ওসমানীনগরে বাসের ধাক্কায় টমটম চালকসহ নিহত ২

প্রকাশিত: ৭:০৯ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৩

ওসমানীনগরে বাসের ধাক্কায় টমটম চালকসহ নিহত ২

সিলেটের ওসমানীনগর উপজেলায় যাত্রীবাহি মিতালী পরিবহনের একটি বাসের ধাক্কায় টমটম (ব্যাটারিচালিত গাড়ি) চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

মঙ্গলবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলে টমটম চালক জুয়েল মিয়া (২২) ও পথচারী আসমা বেগম (৪৫)।

দুর্ঘটনায় নিহত জুয়েল মিয়ার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকার মুক্তিনগর গ্রামে ও আসমা বেগম ওসমানীনগর উপজেলার সাদিপুর এলাকার সুন্দিকলা গ্রামের সত্তার মিয়ার স্ত্রী।

দুর্ঘটনার খবর পেয়ে থানাপুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমিন জানান, সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে (টমটম) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী আসমা বেগম নিহত হন। গুরুতর আহত টমটম চালক জুয়েলকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট