২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৩
দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের বোতশাবেলোতে সন্ত্রাসীরা প্রবাসী এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে। তাঁর নাম রিগান ইসলাম (৩৫)।
সোমবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে বোতশাবেলোতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রিগান নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের শ্রীনদ্দি গ্রামের তাজু মিয়ার ছেলে।
নিহত রিগানের ভাই ফাহিম মাহমুদ বলেন, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তাঁর বড়ো ভাই। এরপর ২০২১ সালে দেশে আসার পর প্রায় ৫ মাস ছুটি কাটিয়ে পুনরায় আফ্রিকায় যান। সোমবার রাতে দোকানের মালামাল ক্রয় করে দোকানের সামনে আসেন তিনি। এ সময় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলিতে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন ওরফে শাহীন বলেন, প্রবাসী রিগান ইসলাম মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রিগানের পরিবার তাঁর লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D