৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামীলীগ ডিজিটাল বাংলাদেশের শ্লোগান দিয়ে দেশের মানুষকে বোকা বানিয়ে দেশের রাষ্ট্রক্ষমতা দখল করেছিল। ক্ষমতা দখলের পর ডিজিটাল দূর্নীতির মাধ্যমে দেশের বারোটা বাজিয়ে দিয়েছে। এখন তারা এখন তথাকথিত স্মার্ট বাংলাদেশের স্লোগান দিয়ে দেশের তরুণ সমাজকে বোকা বানাতে যায়। সারাদেশে মানুষের সাথে তরুণ সমাজও এই ফ্যাসিস্ট সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। দেশের বিভিন্ন অঞ্চলের তারণ্যের সমাবেশে তরুণরা সরকারকে লালকার্ড দেখিয়ে দিয়েছে। আগামী ৯ জুলাই সিলেট শহর হবে তরুণদের মিছিলের শহর।
রোববার (২৫ জুন) নগরীর একটি হোটেলে আগামী ৯ জুলাই সিলেটে তারণ্যের সমাবেশ সফল করতে যৌথ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদি, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, ওহিদুজ্জামান সুফি চৌধুরী, কোহিনূর আহমেদ, আবুল কাশেম। অঙ্গ সংগঠন গুলো থেকে উপস্থিত ছিলেন জেলা যুবদল সভাপতি এড. মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আব্দুল আহাদ খাঁন জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দল আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জাসাস মহানগর আহবায়ক তাজ উদ্দিন আহমদ মাসুম, স্বেচ্ছাসেবক দল জেলার সদস্য সচিব শাকিল মুর্শেদ, সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মিফতাউল কবির মিফতা, স্বেচ্ছাসেবক দল মহানগর সদস্য সচিব আফসর খাঁন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসন দিনার, জাসাস জেলা সদস্য সচিব রায়হান এইচ খাঁন, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, সদস্য সুহেল ইবনে রাজা, তোফায়েল আহমেদ, আব্দুস সালাম টিপু প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D