সিসিক নির্বাচন, ভোট দিয়ে জয়ের প্রত্যাশা আনোয়ারুজ্জামানের

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৩

সিসিক নির্বাচন, ভোট দিয়ে জয়ের প্রত্যাশা আনোয়ারুজ্জামানের

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নিজের ভোট প্রদান করেছেন।

বুধবার (২১ জুন) সকাল ৮টা ১৫ মিনিটে নগরীর ৮ নং ওয়ার্ডের পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে তার ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচনী পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করে নগরবাসীকে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করে নৌকা মার্কাকে বিজয়ী করার আহবান জানান।

এসময় নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, নির্বাচনে জয় পরাজয় আছে, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, বিশাল ভোটের ব্যবধানে সিলেটবাসী অবশ্যই নৌকার জয় নিশ্চিত করবেন।

তিনি বলেন, যদি কোন কারণে বিজয়ী হতে না পারি, যিনি বিজয়ী হবেন আমি তার বাড়িতে ফুল নিয়ে যাবো।

এসময় আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিনী হলি চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা সাথে ছিলেন।

এর আগে, সকালে আনোযারুজ্জামান চৌধুরী তার বৃদ্ধ মায়ের দোয়া নিয়ে বাসা থেকে বের হন।

শাহজালাল জামেয়া পাঠানটুলা কেন্দ্রে ভোট দেয়ার পর তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট