৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, জুন ২০, ২০২৩
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, সমাজসেবী মোহাম্মদ ফয়জুল হাসান লাটিম মার্কায় ভোট চেয়ে সর্বশেষ নির্বাচনী প্রচারণা ও গনসংযোগ করেছেন। গত ১৯ জুন সোমবার দিনব্যাপী ওয়ার্ডে বিভিন্ন এলাকায় মুরব্বিয়ান, সমাজসেবী, ব্যবসায়ী, যুব সমাজ সহ অসংখ্য সমর্থকদের সাথে নিয়ে প্রার্থী ফয়জুল হাসান প্রচার মিছিল ও গনসংযোগকালে লাটিম মার্কায় ভোট চেয়েছেন। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মিছিল ও গনসংযোগ শেষে প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে এক পথসভায় অনুষ্ঠিত হয়। সভায় অসংখ্য সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনী শেষ পথসভায় কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ফয়জুল হাসান লাটিম মার্কায় ভোট চেয়ে বলেন, আমি নেতা বা কাউন্সিলর নয়, আপনাদের সন্তান, ভাই, বন্ধু, সেবক, খাদেম হিসেবে জনসেবা ও কাজ করতে চাই। ওয়ার্ডের উন্নয়ন কাজ গতিশীল ও পরিবর্তনের লক্ষ্যে আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি। ওয়ার্ডবাসীর দোয়া ও সহযোগিতা পেলে লাটিম মার্কার বিজয় নিশ্চিত হবে। তিনি বলেন, দির্ঘদিন যাবত সমাজসেবা ও কল্যাণমূলক কাজের মাধ্যমে ওয়ার্ডবাসীর সুখে দুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। মানুষের খুব পাশে থেকে জনগণের সেবা করার লক্ষে আমি সিসিকে’র নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হয়েছি। আপনাদের দোয়া সহযোগিতা ও ভোট দিয়ে বিজয়ী করলে মুরব্বিয়ান, যুবসমাজ ও সকলের সুপরামর্শ নিয়ে উন্নয়নের মাধ্যমে ১৬নং ওয়ার্ডকে মডেল ও স্মার্ট ওয়ার্ড হিসেবে পরিণত করব।
তিনি আগামী ২১ জুন লাটিম মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য ১৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D