৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৩
হবিগঞ্জ-১ নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ মিলাদ গাজী বলেছেন- নবীগঞ্জ কল্যাণ সমিতি কল্যাণ বয়ে আনবে। বৃত্তি একটি স্বীকৃতি হিসেবে সম্ভাবনা হয়ে নতুন স্বপ্ন পূরণের পথ তৈরি করে। মেধাবী শিক্ষার্থীরা আগামীতে দেশের নেতৃত্ব দেবে। তাদের হাত ধরেই বাংলাদেশ আগামী দিনে নিজের সুদৃঢ় অবস্থান করে নিবে বিশ্বে। নবীগঞ্জ প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি স্বনামধন্য উপজেলা। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উপজেলার মানবসম্পদকে আরও দক্ষ করে গড়ে তোলা নবীগঞ্জবাসীসহ সকলের দায়িত্ব। তিনি সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান।
গত শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় নগরীর দরগাগেইটস্থ স্টার প্যাসিফিক হোটেল এর কনফারেন্স হলে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত বার্ষিক সাধারণ সভা বৃত্তি প্রদান ও কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সমিতির সভাপতি মনসুর আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজল এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালটেন্ট প্রফেসর ডা. খালেদ মোহসিন, মেট্রপলিটন ইউনিভার্সিটির ভি সি ড. জহিরুল হক, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসর হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এসএম হাবিবউল্লাহ সেলিম, শাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মাহবুবুল হাকিম।
সম্মানীত অতিথির বক্তব্য রাখেন, সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চেীধুরী, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী নজরুল হাকিম, জালালবাদ সমিতির সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা খানম চৌধুরী মনি, ডা. নাজরা চৌধুরী ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, এডভোকেট মুফতি আব্দুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম দলা মিয়া, মাহমুদ হাসান, জিল্লুর রহমান চৌধুরী, বয়েত উল্লাহ, এস আর চৌধুরী সেলিম, সালেহ আহমদ, সাংবাদিক এম. ইজাজুল হক ইজাজ, শাহ আজাদ আলী সুমন, ফারজানা রব সাথী, জাকারিয়া আহমদ, মাওলানা আবু বকর সিদ্দিকী প্রুমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা শফিউল আলম এবং বার্ষিক আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন সমিতির কোষাধ্যক্ষ আবু ইউসুফ।
অনুষ্ঠানে ৭২ জন শিক্ষার্থীর মধ্যে দুই লাখ ৫৯ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D