সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শিবলী আহমদ বাসায় সন্ধ্যার দিকে পুলিশের তল্লাশি চালানো হয়েছে৷
শনিবার (১৭জুন ২০২৩) সন্ধ্যা ৭ টায় দিকে সিলেট নগরীর রায়নগর সোনারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
খবর শুনে তাৎক্ষণিক ছাত্রদল, যুবদল নেতাকর্মী শিবলী আহমদের বাসায় যান।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ বলেন
বর্তমান ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের অধীনে যেখানে বিএনপি নির্বাচনকে বয়কট করেছে এবং বিএনপি নির্বাচনের মাঠে নেই, সেখানে সিলেট সর্বত্রই বিএনপি, যুবদল, ছাত্রদল সাধারন নেতাকর্মীদের তল্লাশীর নামে পুলিশী হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে৷ এই হয়রানির ব্যাতিক্রম হননি সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শিবলী আহমদ, বতর্মানে তিনি লন্ডন যুবদল নেতা।
মহান মুক্তিযোদ্ধা সংগঠক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের পতাকাবাহী সংগঠনের নেতা, তিনি একজন নিবেদিত প্রান নেতা ও সংগঠক।
দলের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে দেশে ও বিদেশ সক্রিয় থেকে দলকে একটি সুসংহত অবস্থানে নিয়ে যান।
তাই আওয়ামী পুলিশ লীগ কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে বিএনপি এবং যুবদল এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের ধারাবাহিকতায় আজ শিবলী আহমদের বাসায় পুলিশ তল্লাশি করার ঘটনায় আবারও প্রমাণিত।
সিলেট যুবদলের পক্ষ থেকে এই ন্যক্কারজনক পুলিশী তল্লাশী ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ।
সংবাদটি পঠিত : 344