৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৩
সুনামগঞ্জের দিরাই ও বিশ্বম্ভপুর উপজেলায় মাছ ধরতে গিয়ে এক জেলে ও নদীতে বালি উত্তোলন করতে গিয়ে দুই বারকী শ্রমিকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জুন) ভোরে ঝড়-বৃষ্টির সময় এই তিন জনের প্রাণহানি হয়।
নিহতরা হলেন- জেলার দিরাই উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল মালেক (৬০), বিশ্বম্ভপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সেলিম মিয়া (২৭) ও শিশু মিয়ার ছেলে জয়নাল মিয়া (৩৫)।
জানা গেছে- শনিবার (১৭ জুন) ভোররাতে দিরাই উপজেলার ছায়ার হাওরে মাছ ধরতে যান দিরাউ উপজেলার চরনারচর ইউনিয়ন দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল মালেক মালেক। এসময় প্রচন্ড ঝড়বৃষ্টি শুরু কলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল মালেকের। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
চরনারচর ইউনিয়নের চেয়ারম্যান পরিতোষ রায় বজ্রপাতে আব্দুল মালেক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সকাল ১০ টার দিকে প্রচন্ড ঝড়বৃষ্টির কবলে পড়ে জেলার বিশ্বম্ভপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর গ্রামের দুই বারকি শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিকরা হলেন জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সেলিম মিয়া(২৭) ও শিশু মিয়ার ছেলে জয়নাল মিয়া(৩৫) সকালে সদর উপজেলার চলতি নদীতে বালি উত্তোলনে গিয়েছিলেন এক দুই শ্রমিক। আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বজ্রপাতের মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দুর্যোগ পূর্ণ আবহাওয়ায় হাওরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসনের। সেই সাথে নিহত পরিবারকে নগদ অর্থ সহযোগিতার প্রদান করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D