৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৩
সিলেটের দক্ষিণ সুরমার মারকাজ সংলগ্ন রেললাইন ক্রসিংয়ের সময় ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এসময় সিএনজি অটোরিকশা চালক আটকা পড়লে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৫ জুন) রাত নয়টায় এ ঘটনা ঘটে। আহত সিএনজি চালকের নাম আব্দুল রহিম (৩২)।
জানা যায়, দক্ষিণ সুরমার মারকাজ সংলগ্ন রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ইঞ্জিনের সাথে সিএনজি অটোরিকশাটি ধাক্কা খায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় অটোরিকশার চালক গাড়িতে আটকা পড়েন। আধঘন্টা চেষ্টার পর দক্ষিণ সুরমা থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় সিএনজি চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D