৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৩
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, সমাজসেবী মোঃ কামরুল হোসেন রাজীব তার প্রতীক ঘুড়ি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন।
গত ১৩ জুন মঙ্গলবার তাতীপাড়া, চারাদিঘিরপর, হাওয়াপাড়া, খান্দিউরা সহ ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুড়ি মার্কায় ভোট চেয়ে কাউন্সিলর প্রার্থী রাজীব দিনব্যাপী গণসংযোগ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী শংকর দাস, আহমদ হোসেন, হোসেন আহমদ, মুর্শেদ আহমদ, কয়ছর আহমদ, সঞ্জিত কর প্রমুখ। এছাড়াও গণসংযোগে মুরব্বিয়ান, ব্যবসায়ী, সমাজসেবী, যুবসমাজ সহ অসংখ্য সমর্থবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগ ও মতবিনিময় কালে কাউন্সিলর পদপ্রার্থী কামরুল হোসেন রাজীব বলেন, নেতা বা নেতৃত্ব দেয়ার লক্ষ্য নয়, খাদেম হিসেবে ওয়ার্ডবাসীর সেবা করাই আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। দীর্ঘদিন যাবৎ সমাজসেবা ও রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করে আসছি। ওয়ার্ডবাসীর খুব কাছে থেকে ভালবাসা ও সেবার করার লক্ষ্যেই আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি। স্মার্ট ও নান্দিক ওয়ার্ড গঠনের লক্ষ্যেই আমাকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দানের অনুরোধ করছি। তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে আগামী ২১ জুন নির্বাচনে ঘুড়ি মার্কায় ভোট দেয়ার জন্য ১৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D