৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জুন ৯, ২০২৩
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর, সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ আজম খান এর মিষ্টি কুমড়া মার্কার সমর্থনে আলমপুর গ্রামে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভা গত ৮ জুন বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরব্বি আব্দুল মন্নান এর সভাপতিত্বে ও সমাজসেবক আব্দুল আহাদ ও মোস্তাক খানের যৌথ পরিচালনায় সভায় আলমপুর, পাঠান পাড়ার মুরব্বিয়ান, সমাজসেবী, ব্যাবসায়ী, যুবসমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় এলাকার অসংখ্য সমর্থনবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর আজম খান মিষ্টি কুমড়া মার্কায় ভোট চেয়ে সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, আমি নেতা নয়, আপনাদের সেবক ও খাদেম হিসেবে কাজ করেছি। ওয়ার্ডের মুরব্বীয়ানদের সুপরামর্শ নিয়ে ২৭নং ওয়ার্ডে অসংখ্য উন্নয়ন কাজ করেছি। যা অতীতে এই ওয়ার্ডে কখনো হয়নি। ওয়ার্ডের অসম্পন্ন উন্নয়ন কাজগুলো সম্পন্ন করতে আমি আবারও প্রার্থী হয়েছি। তিনি মিষ্টি কুমড়া মার্কায় ভোট দিয়ে পুনঃরায় বিজয়ী করে ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দেয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
সভায় বক্তারা বলেন, আজম খান সৎ ও নিষ্ঠাবান, সালিশী ব্যাক্তিত্ব, দেশ ও সমাজের কাজে তিনি সর্বদা নিয়োজিত থাকেন। কাউন্সিলর আজম খান ২৭নং ওয়ার্ডে অসংখ্য উন্নয়ন কাজ করেছেন, তা ওয়ার্ডবাসী কখনো ভুলবেন না। তাঁর কাজের মুল্যায়ন হিসেবে ওয়ার্ডবাসী মিষ্টি কুমড়া মার্কায় ভোট দিয়ে পুনরায় বিজয়ী করবেন। বক্তারা বলেন, আজম খান সিটি কর্পোরেশন ছাড়াও ব্যক্তিগত পক্ষ থেকে বন্যা, করোনা সহ দুর্যোগের সময় সহায়তা নিয়ে মানুষের পাশে দাড়িয়েছেন যা মহতি ও প্রশংসনীয় কাজ। বক্তারা আগামী ২১ জুন সিটি কর্পোরেশন নির্বাচনে আজম খানকে মিষ্টি কুমড়া মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য ২৭নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের প্রতি আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D