২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মে ৯, ২০২৩
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) বিকেলে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করেছে দেশটির আধাসামরিক বাহিনী পাক রেঞ্জার্স। খবর- জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেপ্তার করেছে রেঞ্জার্স।
পিটিআই প্রধান ইমরান খান আজ বিকেলে ইসলামাবাদ হাইকোর্টে দুটি শুনানির জন্য উপস্থিত হন, এ সময় তাকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করে রেঞ্জার্স।
পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে বিষয়টি নিশ্চিত করেছেন। পিটিআই সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরী টুইটে জানিয়েছেন, ইমরান খানের গাড়ি ঘেরাও করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D