সিলেটে দুই ট্রাভেল অ্যাজেন্সিকে দেড়লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩

সিলেটে দুই ট্রাভেল অ্যাজেন্সিকে দেড়লাখ টাকা জরিমানা

সিলেটে দুই ট্রাভেল অ্যাজেন্সিকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বিকেলে (৩০ এপ্রিল) ভ্রাম্যমনা আদালত অভিযান চালিয়ে এ জরিমান করে।

ট্রাভেল অ্যাজেন্টগুলো হচ্ছে নগরের বন্দরবাজারস্থ সুরমা টাওয়ারের এসবি আল করিম ইন্টারন্যাশনাল ও মদিনা ইন্টারন্যাশনাল।

লাইসেন্সবিহীন ও মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দিয়ে কার্যক্রম পরিচালনার অভিযোগে দুই মামলায় এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্বে ছিলেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসানুল আলম।

উল্লেখ্য, সুরমা টাওয়ারে অসংখ্য নামী-বেনামী বৈধ-অবৈধ ট্রাভেল অ্যাজেন্ট তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রায়ই এ টাওয়ারের বিভিন্ন ফ্লোরে হই-হুল্লোড় চিৎকার চেচামেচি, এমনকি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। প্রায়ই বিভিন্ন অ্যাজেন্সিতে কাষ্টমাররা দলবল নিয়ে এসে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। এ ধরনের ঘটনা অহরহ ঘটে।

ভুক্তভোগীদের সাথে আলাপকালে তারা জানান, এসব ট্রাভেল অ্যাজেন্টের মালিকদের কথাও কাজে তেমন একটা মিল থাকেনা। তারা বিভিন্ন ধরনের ধান্দাবাজীর সাথে সম্পৃক্ত বলেও জানিয়েছেন একাধিক ভুক্তভোগী।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট