৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩
সিলেটের বিশ্বনাথ উপজেলায় নামাজ আদায়ের সময় জামশেদ হোসাইন নামের এক বৃদ্ধ মারা গেছেন। তিনি পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।
বুধবার (১৯ এপ্রিল) বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর (দক্ষিণপাড়া) জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের সময় তিনি মারা যান।
জামশেদ হোসাইন ওই গ্রামের বাসিন্দা ছিলেন। তার স্ত্রী ও ছেলেমেয়ে রয়েছেন।
জামশেদের ভাগ্নে মো. কাওছার আহমদ বলেন, ‘মুসল্লিদের সঙ্গে মামাও মসজিদে ফজরের দুই রাকাত ফরজ নামাজ জামাতে আদায় করছিলেন। এর মধ্যেই হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। দ্রুত তাকে সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বৃহস্পতিবার দুপুরে জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলেও জানান কাওছার আহমদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D