৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩
সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মনসুর রশীদ আর নেই।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (১৯ এপ্রিল) বিকেলে ঈদের কেনাকাটা করতে গিয়ে হঠাৎ অসুস্থতাবোধ করেন তিনি। তাকে সাথে সাথে নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মরহুমের প্রথম জানাযার নামাজ বৃহস্পতিবার বাদ যোহর টিলাগড় রাজপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা ওই দিন রাত সাড়ে ১০টায় তাঁর নিজ বাড়ি গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজার সংলগ্ন মছকাপুর গ্রামে অনুষ্ঠিত হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D