৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩
গত কয়েক দিন থেকে সিলেট নগর ও আশপাশের এলাকায় তীব্র লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দিনে-রাতে সব সময়ই বিদ্যুৎ যাচ্ছে। ২৪ ঘন্টার মধ্যে ১০ থেকে ১২ ঘণ্টারও বেশি সময় নগরে লোডশেডিংয় হচ্ছে। এ অবস্থায় মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
এ পরিস্থিতিতে গত রোববার রাতে নগরীতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করেন সাধারণ মানুষ।
এরইমধ্যে গত ১৭ এপ্রিল বিকেলে এক ক্ষুব্দ গ্রাহক লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পিডিবির (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) প্রকৌশলী শামছ-ই-আরেফিনের সরকারি মুঠোফোনে হুমকি দিয়েছেন।
এ ঘটনায় পিডিবির (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) প্রকৌশলী শামছ-ই-আরেফিন ১৮ এপ্রিল মহানগর পুলিশের কতোয়ালী থানায় লিখিত সাধারণ ডায়েরি করেছেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল বিকেলে পিডিবির (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) প্রকৌশলী শামছ-ই-আরেফিনের সরকারি মুঠোফোনে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করেন। তিনি প্রথমে বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে চান। এরপর প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেন। এক পর্যায়ে ওই ব্যক্তি অশ্রাব্য ভাষায় গালি-গালাজ ও মারধরের হুমকি দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D