সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিলেট মহানগরীর এয়ারপোর্ট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনসুর আলম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় কারখানার মোটর রু‌মে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

নিহত মনসুর এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকার মোজা‌ম্মেল হো‌সেনের ছেলে।

বিমানবন্দর থানার ওসি মঈন উদ্দিন সিপন বিষয়টি নিশ্চিত করে জানান, কারখানার মোটর রু‌মে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনসুর আলম (৩৫) নামের যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ সুরতহাল সংগ্রহ করে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানান তিনি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট