৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩
সিলেটের ওসমানীনগর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।
সোমবার (১৭ এপ্রিল) বেলা এগারোটার দিকে উপজেলার দয়ামীর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল ওয়াহিদ (৬৫) উপজেলার উছমানপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ছয় সন্তানের জনক।
জানা যায়, সোমবার বেলা এগারোটার দিকে নিজের ফার্মেসিতে যাওয়ার সময় তাকে খাদ্যপণ্য উৎপাদনকারী স্বাদ কোম্পানির একটি পিকআপ ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে কোন শয্যা খালি না থাকায় বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
কর্তব্যরত চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় খাদ্যপণ্য উৎপাদনকারী স্বাদ কোম্পানির পিকআপ ভ্যানটি আটক করে থানায় নিয়েছে ওসমানীনগর থানা পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D