সিলেটে পিতার হাতে শিশুপুত্র খুন

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩

সিলেটে পিতার হাতে শিশুপুত্র খুন

সিলেট শহরতলীতে এক শিশুপুত্রকে কুপিয়ে খুন করেছে পাষন্ড বাবা। সোমবার (১৭ এপ্রিল) সকাল ৮টায় সিলেটের বিমানবন্দর থানাধীন বাউরকান্দি গ্রামে মো. রাব্বি (৪) নামের এক শিশুকে কুপিয়ে খুন করেছে তার পাষন্ড বাবা রতন মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মঈন উদ্দিন সিপন।

পরিবারের বরাত দিয়ে ওসি মঈন উদ্দিন সিপন জানান, সকালে রতন মিয়া ছেলেকে বাড়ির পুকুরে নিয়ে গোসল করান। এরপর খাবার খেতে দেন। খাবার খাওয়ার পর হঠাৎ দা দিয়ে কুপিয়ে চারবছর বয়সী শিশুটিকে খুন করেন। হঠাৎ কেন শিশুসন্তানকে খুন করলেন এ ব্যাপারে রতন মিয়া পরিস্কার করে কিছু বলছেন না বলে জানান ওসি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট