৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩
সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন, বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি জননেতা এম. ইলিয়াস আলীসহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট মহানগর বিএনপি। ইলিয়াস আলী নিখোঁজের ১১ বছর উপলক্ষে সোমবার বাদ জোহর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে মহানগর বিএনপির উদ্যোগে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে সিলেট মহানগর, ২৭টি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুর্শেদ আহমদ মুকুল, আফজাল উদ্দিন, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোয়াইবুর রহমান সুয়েব, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান সুয়েব, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মানিক মিয়া, ২৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহিম আলী রাসু, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস এম সায়েম, ১৫নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি শাহীন আহমদ, ১৬নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ ইকরাম, ১৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ পাবেল, যুবদল নেতা কবির উদ্দিন, সোহেল মাহমুদ, কাজী মেরাজ, মোমিনুর রহমান তানিম, আবু হানিফ, নজরুল ইসলাম ও বেলায়েত হোসেন মোহন, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, যুগ্ম সম্পাদক এলিম শেখ, যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, সিলেট মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, মহানগর জাসাসের সদস্য সচিব রাসেল আহমদ রানা, যুগ্ম আহ্বায়ক শাহজাহান চৌধুরী, খায়রুল আলম সবুজ ও ১৬নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক কনক কান্তি দাস প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D