৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৩
সিলেট নগরীর দরগা মহল্লায় পায়রা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ১৪ এপ্রিল শুক্রবার বিকালে সংঘের কার্যালয়ের পাশে অনুষ্ঠিত হয়।
পায়রা সমাজ কল্যাণ সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান দুদু’র পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা এনামুল হক চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সহ সভাপতি লুৎফুর রহমান লিলু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ খলিলুর রহমান কামরান, কার্যনির্বাহ কমিটির সদস্য এসএম মুর্শেদ আহমদ টিপু, পায়রা সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা সাদিক মিয়া, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আহমদ, সহ সভাপতি এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নুর, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সংঘের সহ সভাপতি মুফতি আব্দুল খাবির, সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক মুছাদ্দিকুন নবী ও রিপন আহমদ, কোষাধ্যক্ষ নিয়াজ মোঃ আজিজুল করিম, ক্রীড়া সম্পাদক সাহেদুর রহমান সাবলু, দপ্তর সম্পাদক শাহীন আহমদ, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এ শাহাদত, সমাজকর্মী মুফতি কমর উদ্দিন কামু, সংঘের সদস্য আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও সংঘের উপদেষ্টা সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিভাগীয় সদর দপ্তর জামে মসাজিদের পেশ ইমাম মাওলানা আলমগীর হোসেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D