সাইদুল এনাম চৌধুরী লাহিন এর মায়ের ইন্তেকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের শোক

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৩

সাইদুল এনাম চৌধুরী লাহিন এর মায়ের ইন্তেকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিন এর মমতাময়ী মা জনাবা রফিকা বেগম চৌধুরী (৬৮) গতকাল দুপুর ২ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিন এর মায়ের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। জন্ম যেমন সত্য, মৃত্যুও ঠিক তেমনি অবধারিত। তবুও এই চিরন্তন সত্যটুকু মেনে নেওয়া খুবই কষ্টকর। মাতৃহারা সহযোদ্ধাকে শান্তনা জানাবার ভাষা আমাদের নেই৷ মহান আল্লাহ পাক তাকে এই শোক সইবার শক্তি দিন। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেনো মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামন করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুনাগ্রাহী ও শুভান্যধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট