৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা: জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় নামাজে জানাজা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে। তাকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে জানাজা শেষে সেখানেই দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে বারিক চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর আড়াইটার দিকে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি সৈয়দ এমদাদ উদ্দীন। এতে বিভিন্ন রাজনৈতিক সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ সহস্রাধিক সাধারণ মানুষ অংশ নেন।
জানাজার আগে ডা: জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বারিক চৌধুরী বলেন, ‘আমার বাবার সারা জীবনের স্বপ্ন ছিল, তার দেহ মেডিক্যাল সায়েন্সের জন্য দান করে যাবেন। আমরা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে দান করতে চেয়েছিলাম। দুটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগও করেছি। তবে তারা সম্মান দেখিয়ে বলেছে, বাবার গায়ে ছুরি লাগাতে পারবেন না। তারা শ্রদ্ধা থেকেই এটি জানিয়েছেন। আমাদেরও আর এখানে কিছু করার নেই। তাই আগামীকাল সাভারে (গণস্বাস্থ্য কেন্দ্রে) জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে।
এ সময় তিনি আরো বলেন, ‘আমার বাবা মারা গেছেন। তার সাথে যদি কারো লেনদেন থাকে, যদি কেউ কিছু পেয়ে থাকেন, তাহলে আমাদের পরিবারের সাথে যোগাযোগ করবেন। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু দেশ স্বাধীন হলেও তার যুদ্ধ শেষ হয়নি। তার যুদ্ধ শেষ নিঃশ্বাস পর্যন্ত চলেছে।
এর আগে ধানমন্ডির বাসভবনে প্রথম ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডা: জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D