৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৩
সিলেট জেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য ও সিলেট প্রতিদিনের সম্পাদক, এনটিভি ইউরোপের সিলেট বিভাগীয় প্রধান সাজলু লস্করের বড় ভাই মিন্টু লস্করের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।
বুধবার (১২ এপ্রিল) এক শোক বার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিক সাজলু লস্করের বড় ভাই মিন্টু লস্কর একজন জনদরদী ও জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। তিনি ব্যক্তি জীবনে ইউপি সদস্য হিসেবে জনগণকে সেবা প্রদান করেছেন। তার এ মৃত্যু অত্যন্তদুঃখজনক ও বেদনাধায়ক।
ক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল মরহুম মিন্টু লস্করের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, মিন্টু লস্কর বুধবার (১২ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটে সিলেটের একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ বুধবার বেলা ৩টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুন্দিশাইল পুর্ব জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। আর ২য় জানাযার নামাজ বুধবার বাদ আসর সিলেট নগরীর মানিক পীর (র:) মাজার প্রাঙ্গনে অনুষ্টিত হয়। এরপর মানিকপীর টিলায় দাফন সম্পন্ন হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D