৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৩
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার অতি দরিদ্র অসহায় দুঃস্থ ৩ হাজার ৮১ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল ও পৌর এলাকার সাধারণ জনগণের মধ্যে স্বল্পমূল্যে ১৯৯৫ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো:আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ট্যাগ অফিসার) জয় কুমার হাজরা প্রমুখ।
ছাত্রনেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আরসদ আলী, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম সুফি, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, পিন্টু দেবনাথ প্রমুখ ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D