৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি নেই। নিবিড় পর্যবেক্ষণে তাকে এখনো ভেন্টিলেশনে রাখা হয়েছে।
ডা: জাফরুল্লাহ চৌধুরীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় গণস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রকাশিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক ব্রি: জেনারেল (অব.) ডা: মামুন মোস্তাফী জানিয়েছেন, ‘ডা: জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রতিদিনের মতো আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মেডিক্যাল বোর্ডের সভা হয়। এতে তিনিসহ মেডিসিনের অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, নিউরোলজির অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, মেডিসিনের অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক আলী আহসান, কার্ডিওলজির অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী, অধ্যাপক শফিকুল বারী এবং গণস্বাস্থ্যের সংশ্লিষ্ট ডাক্তাররা উপস্থিত ছিলেন।
তারা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্য সংক্রান্ত সকল সর্বশেষ রিপোর্ট পর্যালোচনা করে নিজ নিজ মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরে প্রয়োজনীয় জরুরি চিকিৎসা কৌশল নিরুপণ করছেন।’
ডা: মামুন মোস্তাফী আরো জানিয়েছেন, ‘ডা: জাফরুল্লাহ চৌধুরীর রক্তে ইনফেকশন পাওয়া গেছে। তা নিয়ন্ত্রণের লক্ষ্যে যে ওষুধ দেয়া হচ্ছে তাতে ইতিবাচক সাড়া মিলছে। আজ বেলা ২টা ১৫ মিনিট থেকে তার কিডনির ডায়ালাইসিস শুরু হয়েছে, সাথে চলছে অন্যান্য চিকিৎসা। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে এখনো ভেন্টিলেশনে আছেন।’
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেছা সংস্থার সকল কর্মী, সংগঠক ও স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে দেশবাসীর কাছে ডা: জাফরুল্লাহ চৌধুরীর জন্য দোয়া, প্রার্থনা ও ভালোবাসা অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D