৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩
সিলেটের চার উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বুধবার (২২ মার্চ) সকালে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ‘ভূমিহীন ও গৃহহীন’ (ক- শ্রেণী) পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন ও এবং চার উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন।
এদিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নোয়াগাও আশ্রয়ণ প্রকল্পে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় স্থানীয় উপকারভোগীদের সাথে তিনি কথা বলবেন।
সোমবার (২০ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান। তিনি জানান- এ ধাপে সিলেট জেলায় ৬০৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হবে। এর মধ্যেবালাগঞ্জ উপজেলার ১০২ জন, বিয়ানীবাজারে ৪৫ জন, বিশ্বনাথে ৪৩ জন, কোম্পানীগঞ্জে ৩৫ জন, ফেঞ্চুগঞ্জে ১২ জন, গোলাপগঞ্জে ৩২ জন, গোয়াইনঘাটে ১৭০ জন, জৈন্তাপুরে ৩২ জন, কানাইঘাটে ১৮ জন, সিলেট সদরে ৪৪ জন, জকিগঞ্জে ৫৬ জন ও দক্ষিণ সুরমা উপজেলায় ১৭টি ঘর হস্তান্তর করা হবে।
তিনি জানান, ঘর হস্তান্তরের পাশাপাশি একই সাথে সিলেটের চারটি উপজেলা যথাক্রমে- দক্ষিণ সুরমা, কানাইঘাট, জৈন্তাপুর ও ফেঞ্চুগঞ্জকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান আরো জানান, একইদিন সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামে প্রতিবন্ধী ৯টি পরিবারকেও ঘর উপহার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D