৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৩
আসন্ন পবিত্র রমজানে সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে উন্নয়নমূলক কাজ চলছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান, রমজানে সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে মহানগরের কয়েকটি এলাকায় শনিবার (১৭ মার্চ) সঞ্চালন লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত এবং সংরক্ষণ কাজ করা হবে।
ফলে এদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মহানগরের শাহজালাল উপশহরের এ, বি, সি, ডি ও জে ব্লক, তেররতন, সোনারপাড়া, মজুমদারপাড়া, পূর্ব মিরাবাজার, দর্জিপাড়া, খারপাড়া, কুশিঘাট, টুলটিকর, মিরাপাড়া, কল্যানপুর, শাপলাবাগ, মেন্দিবাগ এবং নোয়াগাঁও এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D