৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৩
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের পশ্চিম লাখের পাড়ের লক্ষীপুর এলাকার সাত্তার মিয়া ও তার ছোট ভাই আব্দুল কুদ্দুস মিয়ার দুই বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম লাখেরপাড়ের লক্ষীপুর এলাকার সাত্তার মিয়া ও তার ছোট ভাই আব্দুল কুদ্দুস মিয়ার দুই বসতঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের লেলিহান শিখা মুহূর্তেই দ্রুত ছড়িয়ে পড়ে। এতে দু’টি বসতঘরের প্রয়োজনীয় আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় গোয়াইনঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রানা আহমেদ জানান, আগুনের সুত্রপাত বৈদ্যুতিক শটসার্কিট থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলামসহ এলাকার জন প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D