|
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৩
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচনের ফলাফল পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে বেসরকারিভাবে ফল পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী- উপজেলার ১নং সদর ইউনিয়ন তায়ফুর রহমান শাহিন নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
২নং মাইজগাঁও ইউনিয়নে জুবেদ আহমেদ চৌধুরী শিপু বিজয়ী হয়েছেন নৌকা প্রতীক নিয়ে।
৩নং ঘিলাছড়া ইউনিয়নে সাইফুল ইসলাম মনা নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
তবে বাকি দুই ইউনিয়নে নৌকা পরাজিত হয়েছে। এ দুটির মধ্যে ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আহমেদ জিলু। তিনি লড়াই করেছেন আনারস প্রতীক নিয়ে।
অপরদিকে, উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবজাল হোসাইন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এসব ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D